জাতীয়

নাশকতাকারীদের দেখামাত্র গুলি

নিজস্ব প্রতিবেদক: অবরোধ-হরতালের নামে যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আরও পড়ুন: অবরোধেও বাস চলবে

আগামীকাল (রোববার ১২ নভেম্বর) সকাল ৬টা থেকে বিএনপির চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ডিএমপি কমিশনার এই নির্দেশনা দেন।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন তিনি।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস সেটে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আজ বিকেলে নির্দেশ দিয়ে বলেন, আগামীকাল থেকে আরও ৪৮ ঘণ্টার অবরোধ। আগে আমাদের অফিসাররা যেভাবে কাজ করেছে, সেই কাজের গতি আরও বাড়াতে হবে।

আরও পড়ুন: বিএনপি গর্তে ডুকেছে

ডিএমপি কমিশনার আরও বলেন, ডিসি (উপকমিশনার), এডিসি (অতিরিক্ত উপকমিশনার), এসি (সহকারী কমিশনার), ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা), পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশনস) ও অন্যান্য টহল দলসহ যেন রাত ১২টা পর্যন্ত মাঠে থাকে। সবাই যেন নজরদারিতে থাকে, কেউ যেন কোনোভাবে কোনো ঘটনা ঘটাতে না পারে।

এ ব্যাপারে জানতে চাইলে গণমাধ্যমকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আজ বিকেলে বলেন, যানবাহনে আগুন দেওয়াসহ যারা নাশকতা করছে, তাদের দেখামাত্র গুলি করতে মাঠে থাকা পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা