ফাইল ছবি
জাতীয়

বিদ্যুৎ-পানির ভর্তুকি বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ভর্তুকি থেকে বের হয়ে এলাকা ও আয়ের ভিত্তিতে বিদ্যুৎ ও পানির দাম নির্ধারণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: আরও ১৭ মৃত্যু, হাসপাতালে ১৭৩৪

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।

এ সময় প্রধানমন্ত্রী একনেক সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তার অনুশাসনের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ধীরে ধীরে ভর্তুকি থেকে বের হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমি মন্ত্রী, আমি পানি-বিদ্যুতে যে ভর্তুকি পাই, একই ভর্তুকি যদি একজন দিনমজুর পান, তাহলে এটা ঠিক হলো না।

তাই প্রধানমন্ত্রী এলাকা ও আয়ের ওপর নির্ভর করে পানি-বিদ্যুতের দাম নির্ধারণের কথা বলেন।

আরও পড়ুন: একনেকে ৪৪ প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রী বলেছেন, ভর্তুকি যেন বিচারসম্মত হয়। আমি যে রেট দিচ্ছি, একজন নিম্ন আয়ের মানুষও একই ভর্তুকি দিচ্ছে- এটা হয় না। ধীরে ধীরে ভর্তুকির ধারণা থেকে বের হতে হবে এবং এলাকা ভিত্তিক পানি ও বিদ্যুতের দাম নির্ধারণ করতে হবে।

ঢাকায় উঁচু ভবন নির্মাণে সতর্ক হতে হবে, যাতে এয়ার ফানেলে না পড়ি। রাস্তার পাশে জলাধার খননের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশব্যাপী সর্বজনীন পেনশন আরও জোরালো প্রচারের নির্দেশও দেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা