সংগৃহীত
জাতীয়

উত্তরায় বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের ঘোষিত ৩ দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

আরও পড়ুন: আজ এলপিজির নতুন দাম ঘোষণা

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টার পর পরিস্থান পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা-পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।

মো. জহিরুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, সকালে অফিসের জন্য বের হয়ে আজমপুর বাসস্টানে এসেই দেখি দুর্বৃত্তরা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেয়। জানতে পারি বাসটিতে ২/৩ জন যাত্রী ছিল, তাদেরকে নামিয়ে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে সটকে পড়ে। এতো কোনও হতাহতে ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: ডিএমপির ৩ কর্মকর্তাকে বদলি

অবরোধের ১ম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ-কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে দিনভর ব্যাপক সহিংসতা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কুলিয়ারচরে নিহত হয়েছেন ২ জন। বিএনপি নেতাকর্মীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে। বাস ও অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েচে।

অবরোধের ২য় দিন বুধবার (১ নভেম্বর) রাজধানীতে ৪টি বাসে অগ্নিসংযোগ করা হয়। মিরপুরে কাফরুল থানার গেটের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়াও শ্যামলী ও মুগদা এলাকায় আরো ৩টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্য দিকে অবরোধের কারণে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা