ছবি: সংগৃহীত
জাতীয়

কাল দেশে ফিরবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে আগামীকাল সিঙ্গাপুরে থেকে দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন: ধিক্কার ছাড়া কিছু জুটবে না বিএনপির

বিষয়টি ‍নিশ্চিত করে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার।

এর আগে সোমবার (৩০ অক্টোবর) সকালে রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের মেডিকেল বোর্ড।

এ সময় সার্জারি পরবর্তী রাষ্ট্রপতির চিকিৎসা ও শারীরিক সুস্থতার অগ্রগতি ‍নিয়ে সন্তোষ প্রকাশ করে বিমান ভ্রমণে মত দেন চিকিৎসকরা।

আরও পড়ুন: একদিনে ৭ মৃত্যু, নতুন শনাক্ত ১৭৮৭

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

এর আগে গত ১৬ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সিঙ্গাপুরে সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ছাড়াও তার সাথে রয়েছেন সংশ্লিষ্ট সচিবরা।

বিমানবন্দরে আগামীকাল রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন মন্ত্রী পরিষদের সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। সূত্র: বাসস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা