সংগৃহীত
জাতীয়

রাজধানীতে বাসে হামলায় আহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইল ও মগবাজার এলাকায় বলাকা এবং বৈশাখী পরিবহন নামে দুটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আরামবাগে হবে জামায়াতের সমাবেশ

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে বারোটা ও ১টার দিকে তাদের দুজনকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন, বি এম রাজু কামাল (৫০) ও মো. সুমন (৩৫)।

বি এম রাজু কামালের সহকর্মী আলমগীর হোসেন জানান, আমরা সবাই এসেনসিয়াল ড্রাগসে চাকরি করি। রাজু এসেন্সিয়াল ড্রাগসের ভান্ডার রক্ষক পদে। এদিন কোনো বাস না পেয়ে পায়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ বলাকা বাস পেলে আমরা সেই বাসে কয়েকজন সহকর্মী উঠে যাই।

আরও পড়ুন: টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি আরও জানায়, হঠাৎ বিএনপির কর্মীরা আমাদের বাস ভাঙচুর শুরু করেন। কামাল ভাই এতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে তার।

মগবাজারে বাসে আহত সুমন বলেন, বাসে করে আওয়ামী লীগের সমাবেশে যাচ্ছিলাম আমরা। বিএনপির কর্মীরা এ সময় হঠাৎ করে আমাদের বাসে হামলা চালায়।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মগবাজার ও কাকরাইল থেকে আহত অবস্থায় ২ জন হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা