সংগৃহীত
জাতীয়

জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এস এম বেলাল উদ্দিন এতে লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে ডক্টর অব ল’জ প্রদান তাৎপর্যপূর্ণ

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জেসিআই ঢাকা ওয়েস্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। সংগঠনটির জাতীয় কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নতুন কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন – আইপিএলপি মোহাম্মাদ মাহমুদুর রহমান, ইভিপি সুজাউর রহমান ইমন, ভিপি সুবাহ আফরিন, ড. আয়ান মুমিনুল হক, মো. ইমাম হাসান ও এসজি মো. জহিরুল ইসলাম মোহসান।

আরও পড়ুন: জিএসপি সুবিধা দিতে ইইউ’র প্রতি আহ্বান

কমিটিতে আরও রয়েছেন- জিএলসি তানভীর হাসান, ট্রেজারার ইব্রাহীম খলিল ফয়সাল, টিসি রিয়েল আহমেদ, ডিরেক্টর মো. সামিন রহমান, নিয়াজ আহমেদ, দেবব্রত ভৌমিক, মো. সাদ্দাম হোসেন, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু এলপি দাউদ মাহমুদ, কমিটি চেয়ার ফাইরুজ সুহালা রেজা, মো. সাব্বির হাসান, মাসুদ, আব্দুল্লাহ বিন খুরশিদ ও জে. এম. ওয়াসিকা তাসনিম।

নির্বাচন কমিশনার হিসেবে জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও ২০২৩ সালের জেসিআই ঢাকা ওয়েস্টের আইপিএলপি মুহাম্মাদ আলতামিশ নাবিল দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: ২৮ অক্টোবর নিরাপত্তা জোরদার হবে

জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার আগে সংগঠনটির ২০২৩ সালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের অধিক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

পাকিস্তানে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট, মানুষের ভোগান্তি চরমে

প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ার পর...

বৃদ্ধকে গুলি করলো কালো পোশাক ও হেলমেট পরা দুর্বৃত্তরা

নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা জামাল...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা