সংগৃহীত
জাতীয়

মাদক মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগ এলাকায় দুর্বৃত্তের গুলিতে রমজান ওরফে পেট কাটা রমজান (৪৩)নামের একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে মাদক মামলার আসামি ছিলেন তিনি।

আরও পড়ুন: ‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন সম্পন্ন

মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) রাধারমন ভৌমিক জানান, রাত আনুমানিক ৩ টার দিকে কয়েকজন লোক জানায় একব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। আমরা তখন মুসলিমবাগ লবণ ফ্যাক্টরি এলাকায় ডিউটি করছিলাম। ঘটনাস্থলে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় ১জন পড়ে আছে। পরে জানা যায় তার নাম রমজান ওরফে পেটকাটা রমজান। তার বুকে গুলির চিহ্ন রয়েছে, প্রাথমিকভাবে ধারণা করছি গুলি করে হত্যা করা হয়েছে তাকে। পরে প্রতিবেদন শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জয়িতা টাওয়ার উদ্বোধন

বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার, রমজানের বিরুদ্ধে থানায় মাদক মামলা আছে। যারা এ ঘটনায় জড়িত তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা