সংগৃহীত
জাতীয়

নির্বাচন নিয়ে আমাদের কোনো টেনশন নেই

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আপনারা কি আমাদের টেনশন করতে দেখেছেন। আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী নির্বাচন হবে।

আরও পড়ুন: অল্প দিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন

রোববার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিএনপি নির্বাচনে আসছে না, ‘এতে আপনাদের টেনশন হচ্ছে? এ প্রশ্নের জবাবে মো. আলমগীর জানান, কোনো নির্বাচনেই সব রাজনৈতিক দল আসে না। ইতিহাস ঘেঁটে দেখুন ৭০ এর নির্বাচনেও সব দলে নির্বাচনে আসেনি। ৪৪টি দল তো নির্বাচনে আসবে, কোনো দল আবার নাও আসতে পারে।’

ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে? এই প্রসঙ্গে তিনি জানান, ‘ব্যালট পেপার সকালে বা আগে দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সকালে যেখানে যাওয়ার কথা সকালে যাবে, যেখানে আবার আগে যাওয়ার কথা সেখানে আগে যাবে। শিডিউল বা তফসিল ঘোষণার পর এই সিদ্ধান্ত হবে।’

আরও পড়ুন: ঢাকায় ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালন

তফসিল ও ভোট প্রসঙ্গে কমিশনার জানান, ‘কমিশন এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। নভেম্বরে তফসিল ঘোষণা হবে। ভোটগ্রহণ ডিসেম্বরে না জানুয়ারিতে হবে সেটি ঠিক হবে। সংবিধান অনুযায়ী ভোটগ্রহণ সম্পন্ন করতে সকল কাজ শেষ করেছি। সে অনুযায়ী রোডম্যাপ করেছি।’

সবশেষে বলেন, ‘কমিশনের সব প্রস্তুতি শেষ নির্বাচন নিয়ে। সবাই নির্বাচন চায়, ৪৪ দল আমাদের সাথে আছে। রাজপথের সমস্যা তারা সমাধান করবেন। সাংবিধানিক অনুযায়ী কাজ করছি আমরা, এর বাইরে যাওয়ার কোনো পথ নেই।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা