ছবি-সংগৃহীত
জাতীয়

নারায়ণগঞ্জে বাসে আগুন 

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন আহত হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

রোববার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বাসযাত্রীরা বলেন, দুপুর ১২ টার দিকে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে সোহাগ পরিবহনের একটি বাস ৪০থেকে ৪৫ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে। পরে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়।

এ সময় আতঙ্কিত যাত্রীরা তারাহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হন। সে সময় পাশের এসএফ টেক্সটাইল মিলের নিজস্ব অগ্নিনির্বাপক গ্রুপ এগিয়ে এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের বেশির ভাগ পুড়ে যায়। আহতরা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন : স্টেডিয়ামের সামনে মরদেহ উদ্ধার

রূপগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ পরে জানা যাবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা