সংগৃহীত ছবি
জাতীয়

মুক্তিযুদ্ধ অবিশ্বাসীদের বয়কটের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে সবাইকে একযোগে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর নেতৃত্ব যারা বিশ্বাস করে না, তাদের চিহ্নিত করে বয়কট করতে হবে।

আরও পড়ুন : কিছু গোষ্ঠী তিক্ততা সৃষ্টির চেষ্টা করছে

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল-২০২৩’- এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নীতি-আদর্শের পার্থক্য হলেও দেশের উন্নয়নের ব্যাপারে কখনোই মতের ভিন্নতা থাকতে পারে না। পেছনে নয়, আমাদের সামনে এগিয়ে চলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমাদের আস্থা থাকতে হবেই। এমন কিছু করা উচিত হবে না, যার ফলে দেশ ও জনগণ আবারও পিছিয়ে পড়ে।

আরও পড়ুন : কাল থেকে ৩ দিনের সরকারি ছুটি

তিনি বলেন, আমাদের ‘মার্চ ফরোয়ার্ড’ করতে হবে, আমরা ‘গো ব্যাকওয়ার্ড’ করতে পারি না। সামনের দিকে আমাদের এগোতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।

স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর আমাদের জন্য এক অনন্য দিন। এদিন এসেছিলেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা। বারে বারে ফিরে আসুক এই শুভ দিনটি।

আরও পড়ুন : ভালুকায় কাভার্টভ্যান চাপায় নিহত ১

রাষ্ট্রপতি আরও বলেন, ছোটবেলায় বন্ধুরা মিলে অনেক আনন্দ করেছি, প্রচুর খেলাধুলা করেছি। তোমাদের হাতের মুঠোয় এখন ট্যাব, স্মার্টফোন, ইন্টারনেট; আর আমাদের হাতের নাগালে ছিল খেলার মাঠ, সাঁতার কাটার জন্য পুকুর, খাল-বিল, নদী-নালা আরও কত কী! খেলার মাঠ যেন নষ্ট না হয়, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা