সংগৃহীত ছবি
জাতীয়

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. বাবু (৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অনুষঙ্গ

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. বাবুকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী ইমরান জানান, রাতে হঠাৎ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন বাবু নামে ওই হাজতি। কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : প্রধান বিচারপতির শপথ আজ

তিনি আরও বলেন, তিনি কি মামলায় কারাগারে হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। তার বাবার নাম মান্নান খান। তার হাজতি নং ২১৬৬০/২।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা