ছবি: সংগৃহীত
জাতীয়

আজরা জেয়ার সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সাথে বৈঠক করেছেন। এ বৈঠকে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বৃহস্প‌তিবার (২১ সে‌প্টেম্বর) নিউইয়র্কে জা‌তিসং‌ঘ সাধারণ প‌রিষ‌দের সাইড লাই‌নে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকার মা‌র্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বৈঠকে মা‌র্কিন আন্ডার সেক্রেটারি ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। রো‌হিঙ্গা ইস্যুতে সহ‌যো‌গিতায় ২ দে‌শের অংশীদারিত্বের শক্তিশালী উদাহরণ হি‌সে‌বে উল্লেখ ক‌রেন তিনি।

আরও পড়ুন: কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত

এ সময় মা‌র্কিন আন্ডার সেক্রেটারি এবং প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আজরা জেয়া জানান, যুক্তরাষ্ট্র সারাবিশ্বে গণতন্ত্র ও অবাধ নির্বাচনের অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের অংশীদার হি‌সে‌বে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনসাধারণের আহ্বানকে সমর্থন করতে চায় দেশটি।

এর আগে গত ১১ জুলাই মার্কিন এ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসেন। সফরকালে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দেন তিনি।

আরও পড়ুন: চীন সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র বৈশ্বিক মানবাধিকার নীতির অংশ হিসেবে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, শক্তিশালী ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পাশাপাশি নির্বাচন এবং সুশাসনে ব্যাপক সংখ্যক বাংলাদেশির অংশগ্রহণের ওপর বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্ভর করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা