সংগৃহীত
জাতীয়

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা  

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে দুবাই প্রবাসী স্বামীর সাথে মুঠোফোনে ঝগড়া করে কানিফ ফাতেমা (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত র‍্যাব

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ নিহত ফাতেমার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) মোছাম্মৎ সোনিয়া পারভীন জানান, মধ্যরাতে আমরা খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ১৩ জেলায় বজ্রবৃষ্টির আভাস

তিনি আরও জানান, প্রাথমিকভাবে তার আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে দুবাই প্রবাসী স্বামীর সাথে তার মুঠোফোনে ঝগড়া হয়। পরে তিনি নিজের রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকেন।

সবশেষে আরও বলেন, সেখান থেকে উদ্ধার করে তাকে অচেতন অবস্থায় মুগদা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার ১৭/১ বাসায় থাকতেন। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বালিয়াডাঙ্গী গ্রামে তার বাড়ি। তিনি ঐ এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা