ছবি: সংগৃহীত
জাতীয়

ম্যাক্রোঁর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সাথে আজ দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর ২ দেশের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

সোমবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আরও পড়ুন: আজ ঢাকায় আসছেন ফিলিপ বার্টন

এ বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার পাশাপাশি স্যাটেলাইট ও উড়োজাহাজের বিষয়ে এয়ারবাসের সাথে ২ টি এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নের জন্য একটি সম্মতিপত্র সই হবে।

বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং করবেন ২ শীর্ষ নেতা। ফরাসি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হওয়ার আগে সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করবেন।

কূটনৈতিক সূত্রে জানা যায়, ২০২১ সালে শেখ হাসিনার সফরে বাংলাদেশ ও ফ্রান্স একটি প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই করে। এবার এ সংক্রান্ত কিছু আলোচনায় গুরুত্ব থাকবে। সেই সাথে কিছু দ্বিপাক্ষিক চুক্তি সই হওয়ারও কথা রয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বেড়েছে

এছাড়া এয়ারবাস থেকে একটি স্যাটেলাইট কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। একই কোম্পানি থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে যে কথা উঠেছে, সে বিষয়ে কিছু অগ্রগতির সম্ভাবনা রয়েছে। ফ্রান্সের সাহায্য সংস্থা এএফডি থেকে বিশ কোটি ডলার সহায়তা নিয়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা, প্রযুক্তি হস্তান্তর ও রোহিঙ্গা ইস্যু ২ সরকার প্রধানের আলোচনায় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান

বৈঠকে মহাকাশ প্রযুক্তি, প্রতিরক্ষা ক্রয়, জাতিসংঘ শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক স্থিতিশীলতা, মানবাধিকার ও নির্বাচনসহ ইন্দো প্যাসিফিক ইস্যুর মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

ঢাকার এক কূটনীতিক জানিয়েছেন, ফরাসি প্রেসিডেন্টর ঢাকা সফরে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

দ্বিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা জোরদার করা নিয়ে ২ শীর্ষ নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এ বৈঠকে রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দেবেন তারা।

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

সরকার প্রধানের আমন্ত্রণে ২ দিনের সফরে রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় আসেন ম্যাক্রোঁ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেখানে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

তার সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা। সব আনুষ্ঠানিকতা শেষে ২৪ ঘণ্টারও কম সময়ে আজ দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে ম্যাক্রোঁর। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে বিদায় জানাবেন।

প্রসঙ্গত, ১৯৯০ সালে তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর বাংলাদেশ সফরের পর এটি বাংলাদেশে কোনো ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় সফর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা