ছবি : সংগৃহিত
জাতীয়
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন

আগামীকাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: বিশেষ বিবেচনায় দেখবে ভারত

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সংগঠন ব্রিকসের ঐতিহাসিক শীর্ষ সম্মেলনটি আয়োজন করছে দক্ষিণ আফ্রিকা।

কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বব্যাপী বিধিনিষেধ আরোপের পর এটিই হবে সশরীরে আয়োজিত প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন।

আরও পড়ুন: ডাস্টবিনে মিলল ৬টি সোনার বার!

আফ্রিকার দেশটিতে ভ্রমণকারী বিশ্ব নেতাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রয়েছেন।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে শীর্ষ সম্মেলনে যোগ দিতে তারা ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকা সফর করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে পাওয়া সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি নিয়মিত ফ্লাইট সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে যাত্রা করবে।

আরও পড়ুন: এই দেশে আর খুনের রাজত্ব চলবে না

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার বেশি যাত্রাবিরতির পর ফ্লাইটটি স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ওআর তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে শেখ হাসিনাকে রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনে নিয়ে যাওয়া হবে।

আগামী ২৩ আগস্ট (বুধবার) বাংলাদেশের প্রধানমন্ত্রী রেডিসন ব্লু হোটেলের কনভেনশন সেন্টারে সকাল ১০টায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথির ভাষণ দেবেন।

আরও পড়ুন: প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

একই দিনে দুপুর সাড়ে ১২টায় রেসিডেন্স প্রাসাদ রিভোনিয়ার সপ্তম তলায় অনুষ্ঠিতব্য আফ্রিকান দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘বাংলাদেশ দূত সম্মেলনে’ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বিকেলে হোটেল হিলটন স্যান্ডটনে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সন্ধ্যায় সরকারপ্রধান জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেটে ব্রিকসের বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি ‘রাষ্ট্রীয় ভোজসভায়’ যোগ দেবেন।

আরও পড়ুন: রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

আগামী ২৪ আগস্ট (বৃহস্পতিবার) দেশগুলোর ৭০ জন প্রতিনিধিকে নিয়ে স্যান্ডটন কনভেনশন সেন্টারে সকাল ৯টায় শুরু হওয়া 'ব্রিকস-ফ্রেন্ডস অব ব্রিকস লিডারস ডায়ালগ' (ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগ) ‘ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

একই দিনে শেখ হাসিনা স্যান্ডটন কনভেনশন সেন্টারে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফের সাথে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: স্বর্ণসহ বিমানের মেকানিক আটক

আগামী ২৪ আগস্ট কমিউনিটি নেতাদের সাথে বৈঠকে করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ আগস্ট দুপুর স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে জোহানেসবার্গের ওআর তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর আগামী ২৭ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইসএসআইএ) পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সূত্র : ইউএনবি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা