ছবি-সংগৃহীত
জাতীয়

৩৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৫ লাখ টাকার স্বর্ণসহ দুই যাত্রী ও ক্যাবের ৩ সদস্যকে গ্রেফতার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

আরও পড়ুন : খিলক্ষেতে ডাকাত সর্দার গ্রেফতার

শুক্রবার (১৮ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুই যাত্রী হলেন- মো. তাজুল ইসলাম ও মো. জামাল উদ্দিন। আর ক্যাবের তিন সদস্য হলেন- আব্দুল ওহাব, হাসান ও শাহজাহান।

গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, গ্রেফতার দুই যাত্রী বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটযোগে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণের বার, জুয়েলারি ও মোবাইল তারা সিভিল এভিয়েশনের লাউঞ্জ রুম অ্যাটেনডেন্ট আব্দুল ওহাব, ইঞ্জিন ড্রাইভার হাসান, ইএম হেল্পার শাহজাহানের কাছে রাখেন। কিন্তু এ বিষয়ে এভসেক-এর কাছে আগ থেকেই গোয়েন্দা তথ্য ছিল।

আরও পড়ুন : শিঘ্রই ই-ভিসা কার্যক্রম চালু

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাবের এ তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে গ্রিন চ্যানেল থেকে দুবাই ফেরত ওই দুই যাত্রীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রাত সাড়ে ১১টায় গ্রেফতারকৃতদের বিমানবন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, জব্দ হওয়া মালামালের মধ্যে রয়েছে ২টি স্বর্ণের বার (২৩২ গ্রাম) এবং ১৯ ধরনের জুয়েলারি সামগ্রীসহ (২০০ গ্রাম) মোট ৪৩২ গ্রাম বা ৩৭ ভরি স্বর্ণ। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা। এছাড়া তাদের কাছ থেকে ৫টি স্মার্টফোনসহ একটি বাটন ফোনও জব্দ করা হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা