জাতীয়

গাড়ি চাপায় বিমানকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ সাদ্দাম হোসেন নামে বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী গাড়ি চাপায় নিহত হয়েছেন।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা শুরু আজ

বুধবার (১৬ আগস্ট) রাতে বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় পদ্মা অয়েলের একটি গাড়ি চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দামের বাড়ি জামালপুরের বক্সিগঞ্জে।

বিমান সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় ডিউটিরত অবস্থায় তাকে ধাক্কা দেয় পদ্মা অয়েল কোম্পানির বাউজার। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার উইমেন’স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : নাইজারে সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, চালকসহ পদ্মা ওয়েলের গাড়িটি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নিবেন।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া জানান, রাত ১০টার দিকে আমরা এই দুর্ঘটনার সংবাদ পাই। পরে ঘটনাস্থল থেকে চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উত্তরার উইমেন’স মেডিকেল কলেজে আছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা