ফাইল ফটো
জাতীয়

বাংলাদেশের ২৫ ওয়েবসাইট হ্যাকের দাবি!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে ভারতীয় হ্যাকাররা দাবি করে বলেছে, ফাঁস করা হয়েছে কয়েক হাজার তথ্য।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার

হ্যাকারদের দাবি, হ্যাকিংয়ের শিকার হয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসের ওয়েবসাইট।

এদিকে, নির্বাচন কমিশনের সার্ভার হ্যাকিংয়ের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে। সীমিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের সেবা।

আরও পড়ুন: ফেসবুক-মেসেঞ্জারে ফিচার পরিবর্তন

বাংলাদেশে ১৫ আগস্টকে সামনে রেখে বড় ধরনের সাইবার হামলার হুমকি ছিল। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে তথ্য ফাঁসসহ কয়েকটি সাইবার হামলা হয়েছে।

প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে রয়েছে।

আরও পড়ুন: এক পরিবর্তনে বাঁচবে অনেক ডেটা

হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেড তথ্য দখলে নিয়েছে তারা। হ্যাকাররা ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে।

এছাড়া আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে, তার মধ্যে আছে—বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা