ছবি : সংগৃহিত
জাতীয়

দেশে পৌঁছেছেন সুফিউল আনাম

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের কর্মকর্তা ইয়েমেনে অপহৃত বাংলাদেশি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনাম বুধবার দেশে ফিরেছেন।

আরও পড়ুন: বিদেশিরা বাংলাদেশের মঙ্গল চায় না

বুধবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

গত মঙ্গলবার সুফিউল আনামকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সুফিউল আনাম অপহরণের ১৮ মাস পর সুস্থ আছেন।

আরও পড়ুন: ৫ হাজার নারী উদ্যোক্তা পাবেন অনুদান

সরকারি একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ইয়েমেনে অপহৃত হওয়া সুফিউল আনামকে উদ্ধার করেছে।

ইয়েমেনের এডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার (প্রধান) হিসেবে কর্মরত ছিলেন সুফিউল আনাম।

আরও পড়ুন: আ’লীগ ভোটাধিকার সুরক্ষিত করেছে

২০২২ সালের ১১ ফেব্রুয়ারি যুদ্ধবিধ্বস্ত দেশটিতে দায়িত্ব পালন করার সময় অপহৃত হন তিনি। ওইদিন জাতিসংঘের একটি ফিল্ড মিশন শেষে এডেনে ফিরছিলেন সুফিউল আনামসহ জাতিসংঘের আরও পাঁচ কর্মী।

ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে সে সময় আল-কায়েদার সদস্যরা তাকে অপহরণ করে। অপহরণকারীরা সুফিউল আনামের মুক্তিপণ হিসেবে ৩০ লাখ ডলার দাবি করেছিল।

আরও পড়ুন: ১২ জেলা গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনে সুফিউল আনামের খোঁজ করতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে সে দেশে যেতে গত বছরের ২৯ ডিসেম্বর অনুমোদন দিয়েছিল।

বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল কাজী মোহাম্মদ জাকারিয়াকে প্রধান করে ওই প্রতিনিধিদল গঠন করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা