ছবি-সংগৃহীত
জাতীয়

পুলিশের মাথা ফাটলো বিএনপি কর্মীরা

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর ধোলাইখাল মোড়ে অবস্থান কর্মসূচির সময় বিএনপি নেতাকর্মীদের হামলায় সুত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ গুরুতর আহত হয়েছেন। হামলায় তার মাথা ফেটে গেছে।

আরও পড়ুন : রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ

শনিবার (২৯ জুলাই) দুপুরে সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় এসআই নাহিদকে বেধড়ক পেটাতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।

এরআগে রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল। পরে স্থান পরিবর্তন করে তা নেওয়া হয় ধোলাইখাল মোড়ে। এদিন বেলা ১১টার দিকে ধোলাইখাল মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।

আরও পড়ুন : গয়েশ্বর-আমান পুলিশ হেফাজতে

অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ ও বিএনপির তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে এসআই নাহিদের ওপর হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। তাকে বেধড়ক মারতে থাকেন। এসময় তার মাথা ফেটে যায়।

আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইতিমধ্যে ধোলাইখাল মোড় এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। প্রায় ১ ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর সড়ক ছেড়ে সরে গেছেন বিএনপি নেতাকর্মীরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা