ছবি: সংগৃহীত
জাতীয়

তথ্য ফাঁসে জড়িত কাউকে ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক : নাগরিক তথ্য ফাঁসের সাথে যদি কেউ জড়িত থাকে বা সহায়তা করে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আরও পড়ুন : ১১ জুলাই রুপিতে লেনদেন শুরু

রোববার (৯ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে নিরাপত্তা বিষয়ক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নাগরিক তথ্য ফাঁসের সাথে যদি কেউ জড়িত থাকে বা সহায়তা করে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন : ইইউ প্রতিনিধিদলের ঢাকা সফর শুরু

তিনি বলেন, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করার মতো কোনো উপাদান এখনো হাতে পায়নি। এ বিষয়ে আমাদের সাইবার ইউনিট কাজ করছে। আগে দেখতে হবে, কি ফাঁস হয়েছে। সেগুলো বের করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

এনআইডি সার্ভার থেকে তথ্য ফাঁসের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন : আ’লীগ সরকার শিক্ষাকে গুরুত্ব দেয়

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইডি আমাদের অধীনে এলেও আমরা এখনো কার্যক্রম শুরু করিনি। বর্তমানে তা নির্বাচন কমিশনের হাতে রয়েছে। আইনি জটিলতা শেষে আমরা হাতে নিয়ে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে চাই।

তিনি বলেন, এ ফাঁস হওয়ার ঘটনার কথা আমরা শুনেছি। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারব। এই মুহূর্তে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই। আপনি যেমন শুনেছেন, আমরাও ঠিক সেভাবে শুনেছি। আরেকটু না জেনে জবাব দেওয়ার মতো তথ্য আমার কাছে নেই।

আরও পড়ুন : ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস

ডিজিটাল নিরাপত্তায় যদি কোনো ফাঁক-ফোকর থাকে কিংবা কেউ দায়ী থাকেন, সেক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নে আসাদুজ্জামান খান বলেন, আগে শনাক্ত করতে হবে যে, ঘটনা কী ঘটেছে। কতখানি ফাঁস হয়েছে সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। যদি দেখি, কেউ এটা করেছে বা সহায়তা করেছে, তাহলে অবশ্যই আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। সেই জায়গায় কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কখনো কাউকে ছাড় দেয় না, সেটি আপনারা দেখেছেন। আগে পুরো বিস্তারিত জেনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

আরও পড়ুন : সিস্টেম দুর্বলতায় তথ্য ফাঁস

আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, শুরু করার মতো উপাদান এখনো আমাদের হাতে আসেনি। তবে আমরা প্রস্তুত আছি। আমাদের সাইবার ইউনিটগুলো ইতিমধ্যে কাজ করছে। আমরা আরও তথ্য জানার চেষ্টা করছি।

তথ্য ফাঁস হওয়ার ঘটনায় সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার কিছু আছে কি না- এমন প্রশ্নে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগে দেখতে হবে আমাদের সুরক্ষার কী আছে। অবশ্যই সে অনুসারে ব্যবস্থা নেব। সেখানে কোনো ফাঁকফোকর থাকবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা