ছবি: সংগৃহীত
জাতীয়

অফিসে ডেকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : রাজধানী ঢাকার সেগুনবাগিচায় চাকরি দেওয়ার কথা বলে অফিসে ডেকে নিয়ে এক নারীকে (৪০) ধর্ষণের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস

মঙ্গলবার (৪ জুলাই) রাত ৮ টার দিকে ঐ নারীকে ঢামেক হাসপাতালের ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী নারীর স্বজনরা জানিয়েছেন, রাজধানীর পুরান ঢাকায় পরিবার নিয়ে থাকেন তিনি। তার স্বামী পক্ষাঘাতগ্রস্ত। ঐ নারীকে হাইকোর্ট মাজারে গিয়ে কান্নাকাটি করতে দেখে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি তার কাছে কান্নাকাটির কারণ জানতে চান।

আরও পড়ুন : সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

তখন তিনি পরিবারের অস্বচ্ছলতা ও স্বামীর অসুস্থতার কথা জানালে ঐ ব্যক্তি তাকে চাকরির প্রস্তাব দেন। এ সময় ঐ ব্যক্তি তার ফোন নম্বর নিয়ে পরবর্তীতে তাকে ফোন দেবেন বলে জানায়। পরে মঙ্গলবার দুপুরে সেই ব্যক্তি ফোন করে চাকরি দেওয়ার কথা বলে তাকে সেগুনবাগিচার জি কে টাওয়ারের ৪র্থ তলায় আসতে বলেন।

সেখানে ঐ ব্যক্তি একটি ছোট অফিস রুমে বসে ছিলেন। ঐ নারী সেখানে যাওয়ার পর তার পড়ালেখাসহ বিভিন্ন বিষয়ে জানতে চান এবং এক পর্যায়ে তাকে কুপ্রস্তাব দেন। চাকরি পেতে হলে তাকে এ প্রস্তাবে রাজি হতে বলে ঐ ব্যক্তি। এর এক পর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

আরও পড়ুন : মা-ছেলেকে পিটিয়ে হত্যা

এ বিষয়টি কাউকে না জানানোর জন্য ঐ নারীকে হত্যার হুমকিও দেন ঐ ব্যক্তি। পরে তিনি সেখান থেকে বের হয়ে স্বজনদেরকে ফোনে বিষয়টি জানালে তারা শিল্পকলা একাডেমির পাশের রাস্তা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ রাব্বানী বলেন, চিকিৎসার জন্য ঐ নারীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। বিষয়টির তদন্ত চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা