জাতীয়

পদ্মা সেতুতে টোল আদায়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে এবার একদিনে এ যাবতকালের সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড তৈরি হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) ২৪ ঘণ্টায় ৪ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা টোল আদায় হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ টোল আদায় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ঈদযাত্রা ‘নির্বিঘ্ন’ হয়েছে

এর আগে গত বছরের ৭ জুলাই দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকার টোল আদায় হয়েছে। সেদিন সেতুতে পাড়ি দিয়েছিল ৩১ হাজার ৭২৩টি যানবাহন। এছাড়া তৃতীয় সর্বোচ্চ টোল আদায় হয় গত বছরের ২১ এপ্রিল। ওইদিন ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার টোল আদায় হয়। ৩৫ হাজার ৫২৪টি যানবাহন পারাপার হয়‌।

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, ঈদকে কেন্দ্র করে মঙ্গলবার ভোর থেকে সেতুতে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ে। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সেতুর দুই প্রান্ত হয়ে পাড়ি দেয় ৪৩ হাজার ১৩৭টি যানবাহন। এর মধ্যে জাজিরা প্রান্ত হয়ে সেতু পাড়ি দেয় ১৩ হাজার ২৪০টি যানবাহন। এতে টোল আয় ১ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা। আর মাওয়া প্রান্ত হয়ে পার হওয়া ২৯ হাজার ৮৯৭টি যানবাহনে টোলের পরিমাণ ২ কোটি ৭০ লাখ ৪০০ টাকা।

আরও পড়ুন : ঈদগাহে ব্যাগ না আনার অনুরোধ

এই কর্মকর্তা আরও জানান, আজ বুধবার সকাল হতে সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। টোল প্লাজা ও সেতুতে গাড়ির কোনো চাপ নেই। পদ্মা সেতুর টোল আদায়ের পরিমাণ ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত টোল আয় হয়েছে ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা। মোট পাড়ি দিয়েছে ৫৭ লাখ ৭১ হাজার ৭৮৮টি যানবাহন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা