ছবি : সংগৃহিত
জাতীয়

সিসিক নির্বাচন : আনোয়ারুজ্জামান এগিয়ে

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি নির্বাচনের ভোটগ্রহণ কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পৌনে ৭টা পর্যন্ত ১১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী মো: আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ৬৬ হাজার ২৫৪টি ও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ২৫ হাজার ৯৫০টি ভোট।

আরও পড়ুন: রাসিক নির্বাচন, খায়রুজ্জামান লিটন এগিয়ে

বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোটগ্রহণ শেষ হয়। সাড়ে ৪টা থেকে আসতে শুরু করে ফলাফল।

৭০টির মধ্যে ২৪টি কেন্দ্রের নৌকা ও লাঙ্গলের ভোটের হিসাব:

সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় : নৌকা ৫৫০, লাঙ্গল ১৭১, আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজ : নৌকা ২৫২, লাঙ্গল ১৬, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ : নৌকা ৬২৩, লাঙ্গল ২১৩, জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৬২৬, লাঙ্গল ১৫৫, সৈয়দ নাসির উদ্দিন(র:) স্কুল অ্যান্ড কলেজ : নৌকা ৯৩৯, লাঙ্গল ৩২৯, গোটাটিকর সরকারী প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৫৫১, লাঙ্গল ৩৩৭, গৌছুল উলুম জামেয়া ইসলামীয়া : নৌকা ৩৮৮, লাঙ্গল ৯৫, কাজী জালালউদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৬২৩, লাঙ্গল ৩০৩, খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৭৬৪, লাঙ্গল ৩৮৪, জামিয়া ইসলামিয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসা : নৌকা ৪৫৪, লাঙ্গল ১৩৪, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় : নৌকা ৪০১, লাঙ্গল ১৭৭, হাকীম বশিরুল হক ছাত্রাবাস ওষুধ প্রস্তুত ব্যবহারিক বিভাগ : নৌকা ৭৬৫, লাঙ্গল ৭৫, পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় : নৌকা ৩৪৫, লাঙ্গল ২২২, মাদরাসা এ তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয় : নৌকা ৫৭৪, লাঙ্গল ১৩১, দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৫৬৬, লাঙ্গল ৩৯২, পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৫০৬, লাঙ্গল ২১৬, কিশোরী মোহন (বালিকা) উচ্চ বিদ্যালয় : নৌকা ৮০৪, লাঙ্গল ৩০১, হযরত শাহপরান (রহ.) উচ্চ বিদ্যালয় : নৌকা ৫৮৪, লাঙ্গল ২৮৯, কৃষ্ণ গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৭৩৭, লাঙ্গল ৩৭১, আল আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় : নৌকা ৬৫৩, লাঙ্গল ৩৩২, মির্জা জাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় : নৌকা ১১৭৯, লাঙ্গল ১১৮, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কালীঘাট : নৌকা ১০৭০, লাঙ্গল ৩০৪, আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয় : নৌকা ৮০৪, লাঙ্গল ৩০৯, মদন মোহন কলেজ : নৌকা ১১৪৫, লাঙ্গল ২১৭, সিটি মডেল স্কুল : নৌকা ৬৮৭, লাঙ্গল ৩৭৮, সরকারি আলিয়া মাদরাসা : নৌকা ৫২১, লাঙ্গল ৩০২।

আরও পড়ুন: দুই সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৭২ জন, আর ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮৭ জন প্রার্থী।

সিলেট সিটির মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬০ জন, নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

সিলেট সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, জাকের পার্টির মো. জহিরুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল হানিফ, মো. ছালাহ উদ্দিন, মো. শাহ্ জামান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা