ছবি : সংগৃহিত
জাতীয়
মাধ্যমিক পর্যায়

বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিনিধি: দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার (৮ জুন) দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আরও পড়ুন: আজ নবাব খাজা সলিমুল্লাহর জন্ম

বুধবার (৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে আগামীকাল (৮ জুন) সারা দেশের মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটি বাস্তবায়নের সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম গত ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন: পিএইচডি গবেষণায় শিক্ষামন্ত্রীর সায়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন (সোমবার) থেকে ৮ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (৬ জুন) তীব্র তাপপ্রবাহের কারণে গৌরীপুর সুবল আলতাফ উচ্চ বিদ্যালয়ে হাবিবা আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আরও পড়ুন: স্কুল-কলেজে মানতে হবে ৬ নির্দেশনা

এছাড়া আজ বুধবার কুমিল্লার দাউদকান্দির পাঁচ স্কুলের ২২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকীদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল কর্তপক্ষ জানায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা