ফাইল ছবি
জাতীয়

ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বরাবরের মতো এবারও ট্রেনের টিকিট অগ্রীম বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৪ জুন থেকে এই টিকিট বিক্রি শুরু হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন: নগরমাতা পেল গাজীপুরবাসী

গেল ঈদুল ফিতরে স্টেশনগুলোতে যাত্রী চাপ কমাতে প্রথমবারের মতো বাংলাদেশ রেলওয়ে ঈদ যাত্রার ট্রেনের অগ্রীম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করেছে।

ঢাকা থেকে প্রতিদিন ২৮ হাজার ৭৭৮টি বিক্রি হয়েছে। যাত্রী সুবিধার্থে সেটি এবার আরও কয়েক হাজার বাড়ানো হতে পারে। সকাল ৮টা থেকে একযোগে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়াতে অনেকে ভোগান্তির শিকার হয়েছেন।

সেজন্য এবার ২টি সিডিউলে ট্রেনের টিকিট বিক্রি করা হতে পারে বলেও রেলওয়ে সূত্রে জানা গেছে। আগামী ২৯ বা ৩০ জুন ঈদের তারিখ ধরে ট্রেনের টিকিট বিক্রির পরিকল্পনা করা হয়েছে।

আগামী ২৯ জুন ঈদের দিন ধরে ২৪ জুনের টিকিট ১৪ জুন; ২৫ জুনের টিকিট ১৫ জুন; ২৬ জুনের টিকিট ১৬ জুন; ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি করা হতে পারে। অন্যদিকে ঈদ পরবর্তী ফিরতি টিকিটের ক্ষেত্রে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন; ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন; ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন; ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন এবং ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি হতে পারে।

আরও পড়ুন: যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে

দুইটি সিডিউলে অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেন এবং দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

এছাড়া গতবারের মতো এবারও টিকিট ছাড়া কাউকে প্লাটফর্মে প্রবেশ করতে দেওয়া হবে না। গত ঈদের মতো এবারও বিভিন্ন রুটে ৮ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হতে পারে। তবে ঈদের আগেই নতুন এক জোড়া ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-চিলাহাটি রুটে ট্রেনটি চলবে।

অনলাইনে দুই শিফটে টিকিট দেওয়ার বিষয়ে রেলের কর্মকর্তারা বলছেন, গত ঈদে অনলাইনে টিকিট বিক্রিতে সফল হওয়ায় এবারও অগ্রিম টিকিট অনলাইনে দেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা