ছবি : সংগৃহিত
জাতীয়
চলন্ত ট্রেনের নিচে তরুণ

প্রাণ নিয়ে ফিরলেন শিক্ষার্থী!

স্টাফ রিপোর্টার : রেললাইনের মাঝখানে শুয়ে আছে পিঠে ব্যাগ থাকা স্কুল ছাত্র; ওপর দিয়ে চলে যাচ্ছে মালবাহী ট্রেন! রাজধানীতে চলন্ত ট্রেনের নিচেও পড়েও বড় কোনো আঘাত ছাড়াই প্রাণে বেঁচে ফিরলেন এক শিক্ষার্থী।

আরও পড়ুন : আগামী নির্বাচন অবাধ-গ্রহণযোগ্য হবে

বুধবার (২৪ মে) দুপুরে তেজগাঁও এলাকার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক তরুণ চলন্ত ট্রেনের নিচে পড়ে গেছে। দুই লাইনের মাঝে ওই তরুণ শুয়ে আছে!

তাৎক্ষনিক ভাবে অলৌকিক ভাবে বেঁচে যাওয়া ওই তরুণের নাম-পরিচয় জানা যায়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাগ কাঁধে এক শিক্ষার্থী রেললাইনের মাঝে শুয়ে আছে। তার ওপর দিয়ে যাচ্ছে মালবাহী ট্রেন। বাইরে থেকে লোকজন ওই ছাত্রকে একটুও না নড়তে এবং মাথা উঁচু না করতে নির্দেশনা দিচ্ছেন। মিনিট দেড়েক পর ট্রেন থামলে পথচারীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে আসে ওই শিক্ষার্থী।

আরও পড়ুন : ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

জানা গেছে, ওই শিক্ষার্থী তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ধাক্কা খেয়ে রেললাইনে পড়ে যায় সে। তখনই সে দেখতে পায়- একটি মালবাহী ট্রেন ওই লাইন দিয়ে আসছে। ট্রেন খুব কাছাকাছি চলে আসায় সে লাইনের মাঝে শুয়ে পড়ে।

লাইনের মাঝামাঝি থাকায় তার শরীরে কোনো ধরণের আঘাত হয়নি। ট্রেন থামার পর তাকে নিরাপদে সেখান থেকে বের করে আনেন উপস্থিত লোকজন। বিষয়টি দেখে হতবাক, বিস্মিত হয়েছে প্রত্যক্ষদর্শীরা। তারা এ ঘটনাকে অলৌকিক হিসেবে আখ্যা দিচ্ছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস এ ব্যাপারে বলেন, আমরা ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে বিষয়টি দেখেছি।

আরও পড়ুন : বিজিবিকে আরও তৎপর হওয়ার আহ্বান

ওই শিক্ষার্থী সম্পর্কে কোনো কিছু জানতে পারিনি। জানার পর বিস্তারিত বলতে পারবো বলেও জানান তিনি।

এদিকে ভিডিওটি সাধারণ নেটিজেন থেকে গণমাধ্যমের ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা