ছবি-সংগৃহীত
জাতীয়

বড় বিনিয়োগ ভেস্তে যেতে পারে

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে সন্ত্রাসবাদে জড়ালে এ অঞ্চলের বড় কিছু দেশের বিনিয়োগ ভেস্তে যাবে।

আরও পড়ুন : মক্কায় হোটেলে আগুন, নিহত ৮

শনিবার (২০ মে) রাজধানীর একটি হোটেলে ‘রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন: আ পাথওয়ে টু পিস, স্ট্যাবিলিটি অ্যান্ড হারমোনি ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ডিপ্লোম্যাটস ওয়ার্ল্ড নামে একটি প্রকাশনা সংস্থা সেমিনারটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে সন্ত্রাসবাদে জড়ালে এ অঞ্চলের বড় কিছু দেশের বিনিয়োগ ভেস্তে যাবে। বিনিয়োগ টিকিয়ে রাখতে তাই এ অঞ্চলে শান্তি প্রয়োজন।

আরও পড়ুন : ঢাকা ছাড়ছে প্রথম হজ ফ্লাইট

ড. মোমেন বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধানে অনেকেই শুধু মুখে মুখে আশ্বাস দিয়ে চলেছে। আবার অনেকেই মিয়ানমারে বিনিয়োগ করছে। ব্যবসা-বাণিজ্য বাড়িয়ে চলেছে। রোহিঙ্গা সঙ্কট সমাধানে সবাইকে আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

রোহিঙ্গাদেরও আশা ও স্বপ্ন আছে। তাদের উন্নত জীবন ও ভবিষ্যতের জন্য অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে, যোগ করেন তিনি।

আরও পড়ুন : ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে সম্মতি

মন্ত্রী বলেন, রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকেই যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য মানবিক সহায়তা দিয়ে আসছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই রোহিঙ্গা ইস্যুতে সিনিয়র পর্যায়ের ফোকাল পয়েন্টে নিযুক্ত করেছে। এসব খুবই ভালো খবর। আমরা আন্তরিকভাবেই এ সঙ্কটের সমাধান করতে চাই।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা