ছবি-সংগৃহীত
জাতীয়

রাষ্ট্রপতির সাথে নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নৌবাহিনীকে সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে নিরলস প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তিনি বলেন, ‘বাংলাদেশের সামুদ্রিক এলাকায় সুনীল অর্থনীতির (ব্লু-ইকোনমি) সম্ভাবনা খুবই উজ্জ্বল। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ সম্ভাবনাকে কাজে লাগাতে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিতের কোনো বিকল্প নেই।’

আরও পড়ুন : ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

বৃহস্পতিবার (১১ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। এসময় রাষ্ট্রপতি নৌবাহিনীর প্রধানকে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নৌবাহিনীকে সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে নিরলস প্রয়াস চালাতে হবে। আশা করি, আগামীতে নৌবাহিনী দেশ ও জনগণের স্বার্থে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

নৌবাহিনীর প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির নির্দেশনা ও সহযোগিতা চাইলে রাষ্ট্রপতি তাকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন : বাড়তি দামে বিক্রি হলেই অ্যাকশন

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নৌবাহিনীর প্রধান সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর গৃহীত নানা কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নৌবাহিনীর কর্মকাণ্ড ও দেশের সমুদ্রসীমা রক্ষায় তাদের পেশাগত দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করেন।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা