ছবি: সংগৃহীত
জাতীয়

মাথা ঠান্ডা রেখে দায়িত্ব পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক অধস্তনদের যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কমান্ডারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক

রোববার (৭ মে ) সকালে মিরপুর পিওএম পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘শৃঙ্খলা ও ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রত্যেককে প্যারেড জানতে হবে। পুলিশকে সিভিলিয়ান এবং ইউনিফর্ম ২ দিকেই পারদর্শী হতে হয়। যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কমান্ডারের নির্দেশ মেনে দায়িত্ব পালন করতে হবে। আর কমান্ডারদের আত্মবিশ্বাসের সাথে নেতৃত্ব দিতে হবে।’

আরও পড়ুন : শেখ হাসিনার প্রশংসায় বিশ্ব নেতৃবৃন্দ

শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক সুস্থতার জন্য উপ-পুলিশ কমিশনারদের কন্টিনিউয়াস প্যারেড করানোর নির্দেশ দিয়েছেন তিনি।

এছাড়া কীভাবে খালি হাতে নিজেকে আত্মরক্ষা করে পাবলিক ম্যানেজমেন্ট করতে হবে এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণেরও নির্দেশনাও দেন ডিএমপি কমিশনার।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

কমিশনার আরও বলেন, নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় পিওএম-এর ফোর্স অত্যন্ত মানবিক ভূমিকা পালন করেছে। ফলে ডিএমপি তথা বাংলাদেশ পুলিশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে তাদের পুরস্কৃত করা হয়েছে।

এ সময় তিনি গত কয়েক মাসে পিওএম ফোর্সের দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানান।

আরও পড়ুন : আপনি একজন সফল অর্থনৈতিক নেতা

এ অনুষ্ঠানে পিওএম পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুন বিপিএম-এর নেতৃত্বে ও ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত সুসজ্জিত কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি।

প্যারেডে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে.এন.রায় নিয়তি সহকারী প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা