জাতীয়

সেপ্টেম্বর থেকে নারিতায় ফ্লাইট শুরু

নিজস্ব প্রতিবেদক : সেপ্টেম্বর থেকে জাপানের নারিতা বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট চালু হতে পারে। সবকিছু ঠিক থাকলে বহুল প্রতীক্ষিত এ রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। প্রথম ফ্লাইটটি সেপ্টেম্বরের ৫ অথবা ৬ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : আপনি একজন সফল অর্থনৈতিক নেতা

বিমানের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে। তবে উদ্বোধনী ফ্লাইটে পুরোপুরি বাণিজ্যিক যাত্রী ছাড়া ভিআইপি বা বিমানের ঊর্ধ্বতন কেউ যাবে কি না এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাপানের রাজধানী টোকিও থেকে দেড় ঘণ্টার দূরত্বে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান। এই রুট চালুর ফলে বাংলাদেশে কর্মরত জাপানী নাগরিক, দুই দেশের শিক্ষার্থী, ব্যবসায়ীরা সরাসরি জাপান যেতে পারবেন। বর্তমানে তারা মালয়েশিয়া, চীন বা থাইল্যান্ডের এয়ারলাইন্সের মাধ্যমে ট্রানজিট নিয়ে জাপান যাচ্ছেন।

বিমানের কর্মকর্তারা বলছেন, বিমানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন রুটও চালুর জোর উদ্যোগ নেওয়ার অংশ হিসেবেই এই ফ্লাইট চালু হচ্ছে। দীর্ঘদিন ধরে জাপানের নারিতায় বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি করা হচ্ছিল। এরপর রুটটিতে বাণিজ্যিক সফলতা পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা দেওয়ায় ২০২২ সালে রুটটি চালুতে তোড়জোড় শুরু করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : এগিয়ে এলো ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী গণমাধ্যমকে বলেন, ‘নারিতা রুটে ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফ্লাইট চালু হবে বলে আশা করছি।’

বিমান সূত্র জানায়, ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে ইতোমধ্যে বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং ও জিএসএ নিয়োগসহ সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নারিতা বিমানবন্দরে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে জাপান এয়ারলাইন্স। ওয়েস্টার্ন অ্যাসোসিয়েটস নামে জাপানের একটি কোম্পানি জিএসএ হিসেবে দায়িত্ব পালন করবে। ঢাকা থেকে নারিতা রুটের দূরত্ব প্রায় সাড়ে ৮ ঘণ্টার। সপ্তাহে ৩ দিন শুক্র, সোম এবং বুধবার ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে। আর জাপান থেকে ঢাকায় ফ্লাইট ফিরবে শনি, মঙ্গল ও বৃহস্পতিবার।

বিমানের টরন্টো ফ্লাইটে যেমন ভারত-নেপালসহ আশপাশের দেশের লোকজনের কাছে জনপ্রিয়তা পেয়েছে, তেমনি নারিতা রুটে ফ্লাইট পরিচালনার ফলে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার অনেক যাত্রী পাওয়া যাবে বলে আশা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের।

আরও পড়ুন : চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি

বিমানের টরন্টো, লন্ডন ও ম্যানচেস্টারের পর নারিতাই সবচেয়ে দীর্ঘ রুট হতে যাচ্ছে। বিমানের বহরে বর্তমানে ২১টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ৬টি বোয়িং ৭৮৭ এবং ৪টি বোয়িং ৭৭৭ মডেলের বড় বা ওয়াইড বডি প্লেন। এই ১০টিই নারিতায় ফ্লাইট পরিচালনা করতে সক্ষম। তবে বিমান কোন এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করবে তা এখনো নিশ্চিত হয়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা