ছবি : সংগৃহিত
জাতীয়

৭১’র গণহত্যার স্বীকৃতি দিল ‘আইএজিএস’

স্টাফ রিপোর্টার : ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধ হিসেবে সংঘটিত অপরাধের স্বীকৃতি দিয়ে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারসে (আইএজিএস) একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

আরও পড়ুন : সুদানে বাংলাদেশ দূতাবাস আক্রান্ত

স্থানীয় সময় সোমবার (২৪ এপ্রিল) আইএজিএস ‘১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জেনোসাইড, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে সংঘটিত অপরাধ ঘোষণা করার প্রস্তাব’ গ্রহণ করেছে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ‘আইএজিএস’ একটি বৈশ্বিক, আন্তঃবিভাগীয়, নির্দলীয় সংস্থা যেটি গণহত্যার প্রকৃতি, কারণ, পরিণতি সম্পর্কে গবেষণা, শিক্ষা ও প্রতিরোধ নিয়ে কাজ করে।

আরও পড়ুন : বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে

বিশ্বের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার জন্য আইএজিএসতে এখন পর্যন্ত বেশ কিছু আনুষ্ঠানিক রেজুলেশন গৃহীত হয়েছে।

দ্বিবার্ষিক সম্মেলন করে এবং ‘জেনোসাইড স্টাডিজ অ্যান্ড প্রিভেনশন’ নামে একটি জার্নাল প্রকাশ করে আইএজিএস। ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার সময় সংঘটিত নৃশংসতার আন্তর্জাতিক অঙ্গনে আইএজিএস রেজুলেশন একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মহান যুদ্ধের সময় ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। সুতরাং এ রেজুলেশন গৃহীত বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ স্বীকৃতি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরও পড়ুন : ফের ৫ রোহিঙ্গা শিশু অপহরণ

আগামী দিনে ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার আরও বেশি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ সরকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা