ফাইল ছবি
জাতীয়

বেড়েছে ঢাকার তাপমাত্রা

সান নিউজ ডেস্ক: আরও বেড়েছে ঢাকার তাপমাত্রা। শনিবার (১৫ এপ্রিল) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা বেড়ে রবিবারে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

আরও পড়ুন: প্রয়োজনে ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রবিবার তা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: বৃষ্টির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের তথ‌্যানুযায়ী, ১৯৬৫ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সেই হিসাবে বলা যায়, ঢাকায় গত ৫৮ বছরে আজকের ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে, তীব্র গরমের কারণে রাজধানীসহ সারাদেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বেশি ভোগান্তিতে পড়েছেন মাঠ-ঘাটে কাজ করা শ্রমজীবী মানুষ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগ-ব্যাধিও।

আরও পড়ুন: বাড়বে রাতের তাপমাত্রা

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল দেশে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। এরপর গত ১৩ দিন ধরে তা অব‌্যাহত আছে। এরইমধ‌্যে তা সারাদেশে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ তীব্র হয়েছে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা