জাতীয়

৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা

সান নিউজ ডেস্ক : দেশে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া বিভাগ।

আরও পড়ুন : ধান ও চাল কিনবে সরকার

পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি পেরিয়ে তীব্র হতে পারে তাপপ্রবাহ। ২৪ এপ্রিল পর্যন্ত চলমান তাপপ্রবাহ বজায় থাকবে। এরপর তাপমাত্রা কমে ঢাকাসহ আশপাশের অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। আজ বেলা ৩টায় দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

আরও পড়ুন : রাস্তায় নয়, সংকট হবে শৃঙ্খলায়

এই মাত্রাই চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। টানা ১২ দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রায় হাঁসফাঁস করছে এ জেলার জনজীবন।

এদিকে ঢাকা ও এর আশপাশের এলাকায় এদিন দুপুর ১টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে প্রকৃত তাপমাত্রা অনুভূত হচ্ছে আরও বেশি।

আরও পড়ুন : চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা