ফাইল ছবি
জাতীয়

বাড়ছে না হজ নিবন্ধনের সময়

নিজস্ব প্রতিবেদক: হজের নিবন্ধন শুরু হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। ধাপে ধাপে অষ্টমবার অর্থ্যাৎ দুই মাসের বেশি নিবন্ধনের সময় বৃদ্ধি করেও আসন পূর্ণ করতে পারেনি সরকারি ও বেসরকারি হজ ব্যবস্থাপনা সংস্থা।

আরও পড়ুন: মিয়ানমারে সামরিক হামলায় নিহত ৫৩

শেষ ধাপে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধন করেছে ১ লাখ ১৯ হাজার ৬৯৪ জন। চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী আসন ফাঁকা রয়েছে সাড়ে সাত হাজার।

এদিকে শেষ কয়েক ধাপ আগে হজ প্রাক নিবন্ধনের ক্রমিক উমুক্ত করা হয়। পাশাপাশি নতুন করে প্রাক নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগও ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এই দারুণ সুযোগেও প্রত্যাশিত সাড়া মেলেনি।

আরও পড়ুন: সারের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে

মঙ্গলবার (১১ এপ্রিল) অষ্টমবার নিববন্ধনের শেষ সময় রাত ৮টায় পর্যন্ত সরকারি ও বেসরকারি হজযাত্রী মোট নিবন্ধন করেছে ১ লাখ ১৯ হাজার ৬৯৪জন। তার মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছে ১০ হাজার ৩৪ জন।

আর বেসরকারিভাবে নিবন্ধন করেছে ১ লাখ ৯ হাজার ৬৬০ জন। তবে সরকারি ব্যবস্থপনায় নিবন্ধনের আসন ফাঁকা প্রায় পাচঁ হাজার। তবে শুরু থেকে সরকারিভাবে হজ নিবন্ধনের আগ্রহ কম দেখা গেছে হজযাত্রীদের।

আরও পড়ুন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ, প্রতিবেদন দাখিল ২১ মে

হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম গণমাধ্যমকে বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় আমাদের আসন আর ফাঁকা নেই। যে আসন গুলো ফাঁকা আছে সে গুলো হজযাত্রীদের গাইড হিসেবে যাবেন।

চলতি মৌসুমে হজযাত্রী নিবন্ধন শুরু হয় ৮ফেব্রুয়ারি। শুরুতে সময় বেঁধে দেয়া হয়েছিল ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু আশানুরূপ নিবন্ধন না হওয়ায় অষ্টম দফায় সময় বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: লিটনের ছুটি বাড়াল বিসিবি

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা।

অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এরমধ্যে সরকারি ও বেসরকারিভাবে ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা