ছবি: সংগৃহীত
জাতীয়

জাটকা বিক্রি, জরিমানা ১৮ লাখ

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৬শ ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় ৭ প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : মিয়ানমারে হেলিকপ্টার হামলা, নিহত ৪০

মঙ্গলবার (১১ এপ্রিল) র‌্যাব-১০ এর সহযোগিতায় ও জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব বলেন, বেশ কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করে আসছিল।

আরও পড়ুন : ঝড় তুললো ‘কিসি কা ভাই কিসি কি জান’

রাজধানীর যাত্রাবাড়ীতে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৭ মৎস্য আড়তকে মোট ১৮ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ আদালত রাসেল মৎস্য আড়তকে ৮ লাখ ১০ হাজার টাকা, মাইদুল এন্টারপ্রাইজ মৎস্য আড়ত, রহমান মৎস্য আড়ত ও আল্লাহ ভরসা মাছের আড়তকে ২ লাখ ৫ হাজার টাকা, শিব শঙ্করী মাছের আড়তকে ৪ লাখ ১০ হাজার টাকা, তাহমিনা মৎস্য আড়তকে ৫ হাজার টাকা ও জগন্নাথ মৎস্য আড়তকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

আরও পড়ুন : বাফুফের বেতনের হিসাবে গরমিল

আনুমানিক ১০ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ২ হাজার ৬শ ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করে বিভিন্ন মাদ্রাসা, এতিম খানা ও অসহায় দুঃস্থদের মধ্যে বিতরণ করেন আদালত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা