ছবি-সংগৃহীত
জাতীয়

আগামীতে হজের খরচ আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরগুলোতে হজের খরচ আরও বাড়বে, তাই এবারের হজ প্যাকেজকে সর্বনিম্ন হিসেবে বিবেচনা করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুন: ইরান সীমান্তে ৪ পাক সেনা নিহত

তাই হজে গমনেচ্ছুদের এবার হজে যেতে নিবন্ধন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। চলতি বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধনের সময় এরই মধ্যে সাত দফা বাড়িয়েছে সরকার। এরপরও কোটা পূরণ হচ্ছে না। কারণ এবার খরচ হজে গমনেচ্ছুদের সাধ্যের বাইরে চলে গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ও সৌদি আরবের হারাম শরিফের নিকটবর্তী বিভিন্ন হোটেল ভেঙে ফেলায় এ বছর হোটেল ভাড়া নেওয়ার সমস্যা সৃষ্টি হয়েছে এবং অধিক পরিমাণ অর্থে হোটেল ভাড়া করা হচ্ছে।

আরও পড়ুন: যুদ্ধে ইউক্রেনের ২৬২ ক্রীড়াবিদ নিহত

সার্বিক বিবেচনায় বিভিন্ন কারণে এ বছরের হজ প্যাকেজকে হ্রাসকৃত প্যাকেজ হিসেবে ধরা যায় এবং সেই বিবেচনায় একই ধারাবাহিকতায় বলা যায় যে, আগামী বছরগুলোতে হজ প্যাকেজের মূল্য আরও বাড়বে। কারণ ভেঙে ফেলা বাড়ি/হোটেল গড়ে তুলতে আরও দু-তিন বছর লাগবে।

এমতাবস্থায়, এ বছরের ঘোষিত হজ প্যাকেজই সর্বনিম্ন হিসেবে বিবেচনা করা যায়। সেই বিচেনায় হজযাত্রীদের এবারের হজ প্যাকেজে নিবন্ধিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: ইরানে চুল খোলা রাখায় নারী গ্রেফতার

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, রোববার দুপুর ২টা পর্যন্ত মোট এক লাখ ১৮ হাজার ৩১৭ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৩৭ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৮ হাজার ৩৮০ জন নিবন্ধিত হয়েছেন। এখনও কোটা পূরণে ৮ হাজার ৮৮১ জন হজযাত্রীর নিবন্ধন বাকি।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। সৌদি প্রান্তের খরচ কমায় এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। কমানোর পর সরকারি প্যাকেজের মূল্য হয়েছে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা। বেসরকারিভাবে হজ পালনে প্যাকেজ মূল্য কমিয়ে করা হয় ৬ লাখ ৬০ হাজার ৮৯০ টাকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা