জাতীয়

বিমানের কেন্দ্র গড়তে রোডম্যাপ জরুরি

সান নিউজ ডেস্ক : বাংলাদেশকে বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রোডম্যাপ তৈরির কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভৌগোলিক ও কৌশলগত সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে কীভাবে আমরা আমাদের দেশকে একটি প্লেন চলাচল কেন্দ্রে পরিণত করতে পারি, সেজন্য রোডম্যাপ তৈরি করতে হবে।

আরও পড়ুন : কমলো হজের খরচ

বুধবার (২২ মার্চ) রাজাধানীর এভিয়েশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন তিনি।

যুক্তরাজ্য ও ফ্রান্সের সহযোগিতায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ এভিয়েশন সামিট-২০২৩’ এর আয়োজন করেছে।

আরও পড়ুন : অনিয়ম হলে জাতীয় নির্বাচন বাতিল

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে আইসিএও-এর সদস্যপদ পাওয়া মাত্রই আমাদের ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে পূর্ব ও পশ্চিমকে সংযুক্ত করতে বাংলাদেশকে একটি ‘এভিয়েশন হাব’-এ পরিণত করার ব্যবস্থা নেন।

তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পরপরই এ পদক্ষেপ স্থগিত করা হয়েছিল।

আরও পড়ুন : বাজারে পণ্যের ঘাটতি নেই

সরকারপ্রধান আরও বলেন, আমরা একটি এভিয়েশন হাবের উন্নয়নে সহায়তা করার জন্য বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছি। গত এক দশকে আমরা আমাদের বিমানবন্দর, বিমানবন্দরের নিরাপত্তা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং উন্নত করার জন্য অনেক প্রকল্প বাস্তবায়ন করেছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা