ছবি-সংগৃহীত
জাতীয়

উদ্ধারকাজ অসমাপ্ত রয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক: ডিএমপির লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেছেন, গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় এখনো উদ্ধার কার্যক্রম অসমাপ্ত রয়েছে।

আরও পড়ুন: বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে

বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের ব্রিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভবনের বিমগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় গতকাল (মঙ্গলবার) ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির একটি টিম গঠন করা হয়েছে। তাদের মতামত ও সুপারিশের ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলবে ও পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জাফর হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ডিরেক্টরের (অপারেশন্সের) সঙ্গে কথা হয়েছে। তিনি উদ্ধার কার্যক্রমের পরিকল্পনা জানিয়েছেন। রাজউক, সেনাবাহিনী ও বিশেষায়িত সংস্থার সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির বিশেষজ্ঞরা ইতোমধ্যেই বসেছেন। তারা এখানে আসবেন এবং পরবর্তী নির্দেশনা দেবেন।

আরও পড়ুন: যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরবর্তী কার্যক্রম

তিনি বলেন, এখনো উদ্ধারকাজ অসমাপ্ত রয়ে গেছে। তারা এলে পরবর্তী কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে, ফায়ার সার্ভিস আশপাশে এখনো কাজ করছে। আমরাও নিরাপত্তা জোরদার করেছি। যেসব সাপোর্ট প্রয়োজন সেগুলো সরবরাহ করছি।

তিনি বলেন, এখানে একটি আর্থিক প্রতিষ্ঠান আছে। ক্ষতিগ্রস্ত একটি ভবনের দোতালা থেকে চারতলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের যে শাখা রয়েছে, সেখানে টাকা-পয়সা ও মূল্যবান কোনো সামগ্রী যদি থাকে, সেগুলো সংরক্ষণের জন্য ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় করা হয়েছে। তারা তাদের মতো কাজ করছে।

জাফর হোসেন বলেন, জাতীয় কমিটিতে কতজন সদস্য রয়েছেন বা তাদের নাম-পরিচয় জানা যায়নি। ইতোমধ্যেই পর্যবেক্ষণ কার্যক্রমে কি কি সরঞ্জাম প্রয়োজন, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞ কমিটি সে বিষয়ে সরেজমিনে ফায়ার সার্ভিসকে নিয়ে কাজ শুরু করবে।

আরও পড়ুন: মরদেহের খোঁজে ডগ স্কোয়াড

লালবাগ জোনের এই ডিসি বলেন, এখনো কিছু মানুষ নিখোঁজ স্বজনদের কথা জানিয়েছেন। বিশেষ করে এই প্রতিষ্ঠানের একজন ব্যবসায়ীর কথা বারবার বলা হচ্ছে। ফায়ার সার্ভিস যদি তাদের অপারেশন পুরোপুরি শুরু করতে পারে এবং ধ্বংসস্তূপ সরাতে পারে, তখন সেখানে কেউ আটকা আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা