ছবি-সংগৃহীত
জাতীয়

ভবনের ভেতর মানুষ আটকে থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, এখনো ভবনের ভেতরে মানুষ থাকতে পারে।

আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

মঙ্গলবার (৭ মার্চ) রাত ৯টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভবনের নিচতলা ও ভিত্তির অনেক ক্ষতি হয়েছে। কলামও ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই ভবনটি ঝুঁকিপূর্ণ। ফলে আমরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছি না।

তিনি বলেন, ৪টা ৫মিনিটে ভবনটিতে বিস্ফোরণ হয়। ব্যাজমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরটা অনেকটুকু ধ্বসে গেছে। ভবনের কলামগুলো অনেক ক্ষতিগ্রস্ত যার কারণে আমরা এখন ভবনে ঢুকতে পারছি না। আমরা রাজউক সেনাবাহিনীর বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। এ অবস্থায় ভবনটি ঝুঁকিপূর্ণ। যেহেতু ঝুঁকিপূর্ণ সেহেতু আমরা এ মুহূর্তে ঢুকতে পারছি না। সেনাবাহিনীর থেকে আমি সহযোগিতা নিচ্ছি। এটাকে আমরা ফ্লোরিং করে আমরা একটু স্টেবল করে উদ্ধার অভিযান করবো। আশপাশে এবং ওপরের দিকে আমরা অভিযানটা পরিচালনা করছি।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

তিনি বলেন, আমার কাছে এখন পর্যন্ত যেই তথ্য আছে ১৫ জন নিহত হয়েছে। আর ৪০ জন আহত রয়েছে।

দূর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা মালিক সমিতির সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছেন ভবনের নিচে কোনো গ্যাসের লাইন ছিল না। তবে পানির লাইন ছিল এবং পানির রিজার্ভার ছিল। তাই এখনো আমরা বলতে পারছি না কারণটা কী। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এসেছে। অন্য কোনো কিছু আছে কি না আমরা এখন এটা তদন্ত করবো। তদন্ত করে আমরা আপনাদের জানাবো, একটু সময় লাগবে।

ভেতরে নিখোঁজ রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, মার্কেটটি চালু ছিল যখন বিস্ফোরণটা হয়। মার্কেটে কর্মচারী, ক্রেতারাও ছিল। এজন্য আমরা বলতে পারছি না ভিতরে কতজন আছে। আমরা আমাদের উদ্ধার অভিযান চালাবো কিন্তু তার আগে এটাকে একটু স্টেবল করতে হবে যেহেতু কলামগুলো ভেঙ্গে গেছে।

এ মুহূর্তে আমাদের প্রাধান্য হলো উদ্ধার অভিযান। সবাই মিলে কাজ করে একটা উপসংহারে আসতে পারবে বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা