জাতীয়

দেশে চালের অনেক মজুত রয়েছে

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমনের উৎপাদন ভালো হয়েছে। দেশে চালের অনেক মজুত রয়েছে। এছাড়া বোরো ফসলের চাষ শুরু হয়েছে।

আরও পড়ুন: বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে নওগাঁর পোরশা উপজেলার কপালির বাজারে চলমান খোলাবাজারে বিক্রয় কার্যক্রমের (ওমএসএস) আকস্মিক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ডের মাধ্যমে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) নির্দেশ দিয়েছেন। খুব শিগগিরই কার্ডের মাধ্যমে বিতরণ শুরু হবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেখা যাচ্ছে কেউ একাধিকবার ওএমএস-এর চাল নিচ্ছেন। আবার অনেকে একবারও পাচ্ছে না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এই প্রবণতা কমবে এবং সবাই পাবে। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএস-এর চাল কিনতে পারবে।

আরও পড়ুন: গ্রিসে ট্রেন দুর্ঘটনায় পরিবহনমন্ত্রীর পদত্যাগ

চালের দাম কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, আমনের উৎপাদন ভালো হয়েছে। দেশে চালের অনেক মজুত রয়েছে। এছাড়া বোরো ফসলের চাষ শুরু হয়েছে। বেশি আমদানি করলে কৃষক ন্যায্যমূল্য পাবে না। কৃষক যেন ন্যায্যমূল্য সেদিকে লক্ষ্য রাখতে হবে।

নিম্ন আয়ের মানুষের কোনো সমস্যা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের জন্য ওএমএস-এ ৩০ টাকায় চাল দেওয়া হচ্ছে। আর মার্চ মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। ৫০ লাখ পরিবার প্রতি মাসে একবার করে ৩০ কেজি চাল পাবে।

এ সময় পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাজধানীতে ৮ ঘণ্টা থাকবে না গ্যাস

পরে খাদ্যমন্ত্রী নিতপুর খাদ্যগুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি গুদামে রক্ষিত চালের গুণগতমান পরীক্ষা করে দেখেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা