ছবি-সংগৃহীত
জাতীয়

কাশিমপুর কারাগারে পর্যাপ্ত চিকিৎসক নেই

সান নিউজ ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রয়োজনীয় চিকিৎসক, সাইকোলজিস্ট নেই বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: রাশিয়াকে ভাঙার পরিকল্পনা!

রোববার (২৬ ফেব্রুয়ারি) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, কারাগার ঘুরে দেখেছি সাইকো সোসাল কাউন্সিলিং করা বা সাইকোলজিস্টদের অভাব রয়েছে। নেই বললেই চলে, পদ রয়েছে কিন্তু লোকবল নেই। ৪টা কারাগার ঘুরে দেখেছি প্রত্যেকটিতে ডাক্তার স্বল্পতা রয়েছে। এছাড়া, বিল্ডিং পুরনো। ড্রেনেজ কোথাও কোথাও ভালো কোথাও খারাপ। তবে দ্বিতীয় কারাগারে প্রচণ্ড দুর্গন্ধ। অনবরত যেভাবে গন্ধ আসছে তাতে সেখানে বসবাস করা কষ্টকর। এছাড়া, টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী।

আরও পড়ুন: ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, কারাগারগুলোকে আরও বেশি সমৃদ্ধ করে সংশোধনাগার করা একান্ত প্রয়োজন। যাতে তারা সংশোধিত হয়ে পরিপূর্ণ অনুসূচনা নিয়ে কারাগার থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তারা তাদের ভুলগুলো বুঝতে পরে সমাজের জন্য কাজ করতে পারে।

এ সময় তার উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, পরিচালক আশরাফুল আলম, উপ-পরিচালক কাজী আরফান আশিকসহ আরও অনেকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা