ছবি : সংগৃহিত
জাতীয়

একতলা বাড়িতে থাকেন রাষ্ট্রপতি

সান নিউজ ডেস্ক : পাবনা শহরের একটি একতলা বাড়িতে থাকেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি এখন রাজধানী ঢাকায় থাকায় বাড়িটি তালাবদ্ধ রয়েছে।

আরও পড়ুন : ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

পাবনায় তার বাসার পাশেই কৃষি কর্মকর্তা জামাল উদ্দিনের বাসা। সরু গলিতে একতলা বাড়িটি নতুন রাষ্ট্রপতির বাসা। তিনি পাবনায় না থাকলে বাসাটি তালাবদ্ধ থাকে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

জামাল উদ্দিন বলেন, ‘আমার প্রতিবেশী মো. সাহাবুদ্দিন একজন গুণী মানুষ। তিনি রাষ্ট্রপতি হওয়ায় আমরা অনেক আনন্দিত।’

আরও পড়ুন : সন্ধ্যায় আসছেন ডেরেক শোলে

নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতিবেশী অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস জানান, ‘পাবনার এডওয়ার্ড কলেজে ছাত্ররাজনীতি করার সময় থেকেই ঘনিষ্ঠ ছিলাম আমরা। পরবর্তীতে তিনি প্রতিবেশীও হন। একজন গুণী, সজ্জন ব্যক্তি হিসেবে তার সুখ্যাতি রয়েছে।’

মো. সাহাবুদ্দিনের বোন ফারজানা মহিউদ্দিন বলেন, ‘ভাই ছোটবেলা থেকেই মেধাবী ও সৎ। বঙ্গবন্ধুর স্নেহধন্য ছিলেন। দেশের জন্যও তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। দেশ তাকে আজ বিরাট সম্মান দিয়েছে।’

আরও পড়ুন : গঠিত হলো জাতীয় পেনশন কর্তৃপক্ষ

ভাই রাষ্ট্রপতি হওয়ায় তিনি অনেক খুশি। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচন কমিশন (ইসি) এ প্রজ্ঞাপন জারি করে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা