বিমানবন্দর
জাতীয়

বিমানবন্দরে যাত্রীসেবা স্বাভাবিক

সান নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় চাকা ফেটে গিয়ে রানওয়ে বন্ধ থাকার তিন ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: দুর্নীতি বিএনপির মজ্জাগত বিষয়

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ আটকেপড়া যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়।

এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ এতথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৭

তিনি জানান, বিকেল ৩টা ৪২ মিনিটে রানওয়ে থেকে আটকাপড়া উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হয়েছে। এরপর বিকেল সোয়া ৪টায় বিমানের একটি উড়োজাহাজ আটকেপড়া ১৪৮ যাত্রী নিয়ে সিলেট ছেড়ে গেছে। বর্তমানে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক আছে।

তিনি আরও বলেন, এয়ারক্রাফট ইঞ্জিনিয়াররা বিমানটি মেরামতের চেষ্টা করে যাচ্ছেন। যদিও এখনো এটি বিমানবন্দরেই আছে। সবুজ সংকেত পেলে বিমানটি আবারও তার নির্দিষ্ট গন্তব্যে রওয়ানা হবে। এখন সিডিউল অনুযায়ী অন্য বিমানগুলো ছেড়ে যাচ্ছে। বিকেল ৪টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০৮ ফ্লাইটের উড্ডয়নের পর কার্যত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা স্বাভাবিক রয়েছে। আর দুর্ঘটনার কবলে আটকেপড়া যাত্রীদের বিভিন্ন ফ্লাইটে করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে

প্রসঙ্গত, আজ দুপুর সোয়া ১টার দিকে বিজি ৬০২ নম্বর ফ্লাইটটি ১৪৮ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগ মুহূর্তে একটি চাকা ফেটে যায়। এরপর থেকে ওসমানী বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা