জাতীয়

আবারও বাড়ল গ্যাসের দাম

সান নিউজ ডেস্ক: এবার শিল্পখাতে আরও এক দফা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। শিল্পখাতে গ্যাসের বর্ধিত দাম আগামী ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: নোয়াখালীতে আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই

তবে আবাসিক, সিএনজি ও চা শিল্পের গ্যাসের দাম আগের মতোই থাকছে। বুধবার (১৮ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

তবে নতুন দামে আবাসিক খাতে গ্যাসের দাম বাড়ানো হয়নি। ফলে গৃহস্থালিতে আগের দামেই এক চুলা ৯৯০ টাকা এবং দুই চুলা ব্যবহারের জন্য ১ হাজার ৮০ টাকা খরচ হবে।

আরও পড়ুন: মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

গত বছরের ৫ জুন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বাড়িয়েছিল। যেখানে প্রতি ঘনমিটার গ্যাসের পাইকারি দাম ৯ টাকা ৭০ পয়সা থেকে ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়িয়ে ১১ টাকা ৯১ পয়সা করে বিইআরসি। যা ওই বছরের জুন মাস থেকে কার্যকর হয়।

তখন আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল দুই চুলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা ও এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা নির্ধারণ করে বিইআরসি। এর আগে দুই চুলা ৯৭৫ টাকা ও এক চুলা ব্যবহারে গ্রাহকদের দিতে হতো ৯২৫ টাকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা