স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)
জাতীয়

আমরা স্মার্ট বাংলাদেশ করবো

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী প্রজন্ম স্মার্ট বাংলাদেশ দেখবে। আর সেই রাস্তাটা আওয়ামী লীগ সরকার করে দিয়ে যাবে।

আরও পড়ুন: বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ

রোববার (৮ জানুয়ারি) বিকেলে মিরপুর-১ নাম্বারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হানিফ।

তিনি বলেন, আমরা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলাম। আজকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। আমাদের পরের প্রজন্ম স্মার্ট বাংলাদেশ দেখবে, আমরা রাস্তাটা করে দিয়ে যাবো। আমরা স্মার্ট বাংলাদেশ করবো, কারণ প্রধানমন্ত্রী যা বলেন, তা করে দেখান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা কেন অবস্থান করবেন, আমরা তা জানি না। অবস্থান করুক আর যাই করুক, যাদের শাসনামলে দেশ একটা অন্ধকারাচ্ছন্ন দেশে পরিণত হয়েছিল, তাদের ফের ক্ষমতায় আনার কথা এ দেশের জনগণ চিন্তাও করে না।’

আরও পড়ুন: প্রকল্প পাস না হলে ব্যালটে ভোট

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের দল। বাংলাদেশের মানুষের পাশে থেকে আমরা কাজ করছি। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে। অন্যদিকে আরেকটি দল যারা ষড়যন্ত্রের মাধ্যমে, ক্যান্টনমেন্টের মাধ্যমে ক্ষমতায় এসেছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দীর্ঘসময় যেকোনো উপায়ে তারা ক্ষমতায় ছিলেন। দেশটাকে একটা অন্ধকার রাজ্যে পরিণত করেছিলেন তারা। সবসময় তারা ষড়যন্ত্রের কথা চিন্তা করে। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের কথা চিন্তা করে।

আরও পড়ুন: শীতে জবুথবু গোটা ভারত

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগাঁ খান মিন্টু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা