আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)
জাতীয়

স্মার্ট বাংলাদেশ গড়তে চাই

সান নিউজ ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা সামগ্রিকভাবে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। কাজেই এর মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোববার (১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নতুন বছর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জামায়াতে ইসলামী গেল কয়েকদিন ধরে সহিংসতা করছে, সংঘর্ষও হয়েছে। এ বিষয়ে সরকারের ব্যবস্থা নিয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রশ্রয় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুসারে ব্যবস্থা নেবে। এটা পরিষ্কার কথা। কারণ এখন জনগণ উন্নয়ন চায়।

জামায়াত নিষিদ্ধে কোনো নির্বাহী আদেশ দেয়া যায় কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সেটা আপনারা দেখবেন, ধন্যবাদ।

আরও পড়ুন: ২০২৩ সাল হবে খুব কঠিন

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের চেয়ে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা সরকারের সময়ে। আমি বলব, যেসব ক্ষেত্রে জনগণ বিচার পায়নি, সেসব ক্ষেত্রে বিচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠা করেছি। যারা মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তুলছে, তারা কিন্তু অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে কোনো কথা বলেননি। কাজেই তাদের বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য তা আপনারা নির্ধারণ করবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা