কেউ নাক গলাক, আমরা চাই না : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ছবি সংগৃহিত)
জাতীয়

কেউ নাক গলাক, আমরা চাই না

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ নাক গলাক— সেটা আমরা চাই না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনও দেশের মাথা ঘামানোর দরকার নেই। তবে বন্ধু রাষ্ট্রগুলো কোনও প্রস্তাব দিলে গুরুত্ব সহকারে দেখা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ৮২টি বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর অনুদান

সোমবার (২৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে অন্য কোনও দেশের ‘প্রেসক্রিপশন’ দেওয়ার দরকার নেই। কারণ এগুলো বাংলাদেশের ডিএনএ’র গভীরেই আছে। বর্তমান সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যুক্তরাষ্ট্রের যে মতামত ছিল আমরা সেটা শুনে যাচাই-বাছাই করেছি। জাতিসংঘ যখন ৭৬টি গুমের অভিযোগ করলো, তখন আমরা সিরিয়াসভাবে নিয়েছি। তখন খতিয়ে দেখলাম এরমধ্যে ১০ জন লোক দিব্যি বাড়িতে বসে আছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : রসিক নির্বাচনে ৮৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ভারতীয় পত্রিকা রিপোর্ট করলো এরমধ্যে দুই জন ভারতীয় নাগরিক। আর এরমধ্যে ২৮ জন সাজাপ্রাপ্ত দাগী আসামি। তারা যদি গঠনমূলক ভালো কোনও প্রস্তাব নিয়ে আসেন, তাহলে আমরা অবশ্যই গ্রহণ করবো বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা বলতে চাই, আমাদের গণতন্ত্র, মানবাধিকার ও বিচার প্রক্রিয়া নিয়ে কোনও পরামর্শ বা মাতব্বরি করার সুযোগ নেই। কেননা এসব বিষয়ে আমরা সিরিয়াস। কারণ ১৯৭১ সালে এসবের জন্য ৩০ লাখ লোক রক্ত দিয়েছেন।

আরও পড়ুন : বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা

এক প্রশ্নের জবাবে মন্ত্রীবলেন, আমরা চাই না আমেরিকা-রাশিয়া কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে। আমরা চাই প্রতিটা দেশ জেনেভা কনভেনশন অনুযায়ী চলবে। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ নাক গলাক— সেটা আমরা চাই না।

রাশিয়া বাংলাদেশের বিষয়ে বিবৃতি দিয়েছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ড. এ কে আব্দুল মোমেন বলেন, আপনারা এটা তাদের জিজ্ঞাসা করুন।

আরও পড়ুন : মেট্রোরেলের চালু হচ্ছে দুই স্টেশন

পররাষ্ট্রমন্ত্রী ঢাকা মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়ে বলেন, হলি আর্টিজান হামলায় জাপানি নাগরিকসহ ২০ জনের বেশি বিদেশি নাগরিক নিহত হওয়া সত্ত্বেও সরকার জাপানের নিরবচ্ছিন্ন সহায়তার জন্য কৃতজ্ঞ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা