আমি সৎ, ১ টাকাও হারাম খাইনি : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান
জাতীয়

আমি সৎ, ১ টাকাও হারাম খাইনি

সান নিউজ ডেস্ক : অনিয়ম-দুর্নীতির অভিযোগ ইস্যুতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, ঢাকা ওয়াসায় এক টাকাও দুর্নীতি হয়নি, জীবনে এক টাকাও হারাম খাইনি।

আরও পড়ুন : জানুয়ারি-২০২৪ : প্রথম সপ্তাহে নির্বাচন

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। এই অভিযোগের কোনো ভিত্তি ছিল না।

বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

তাকসিম এ খান বলেন, আমি যেহেতু এক টাকাও হারাম খাইনি, দুর্নীতি করিনি; তাই এখন আমার বিরুদ্ধে যতোই অভিযোগ তুলুক, আমার কোনো ভয় নেই। যেহেতু আমি জানি, আমি সৎ, তাহলে আমার ভয় বা লজ্জার কী আছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন তোফাজ্জল

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। আল্লাহর রহমতে হাইকোর্ট সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন।

ঢাকা ওয়াসার এমডি বলেন, অনিয়ম এবং দুর্নীতির দায়ে যাদের ওয়াসা থেকে চাকরিচ্যুত করেছি, তারাই আজ আমার পিছু লেগেছে। তারা বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা চায়, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ওয়াসার এমডির চেয়ার থেকে সরাতে।

তাকসিম এ খান বলেন, তাহলে তখন তারা আবার চাকরি ফিরে পাবে। ওয়াসায় দুর্নীতি চালিয়ে যেতে পারবে। বহিষ্কৃত কর্মকর্তারা ওয়াসাকে জিম্মি করে রেখেছিল। তারা যে কাজটা করতেন, সেই কাজের পদ্ধতিটা আমি পরিবর্তন করে দিয়েছি ওয়াসায়।

আরও পড়ুন : ৫ বিশিষ্ট নারী পাচ্ছেন রোকেয়া পদক

তিনি আরও বলেন, ঢাকা ওয়াসার সব লেনদেন অনলাইন করেছি। যেন তারা কোনো অনিয়ম করতে না পারে। তারাই মূলত এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে জানান আলোচিত তাকসিম এ খান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা