প্রতীকী ছবি
জাতীয়

এইডসে মারা গেছেন ২৩২ জন

সান নিউজ ডেস্ক: দেশে এইডসে আক্রান্ত হয়ে গত এক বছরে ২৩২ জন মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আরও পড়ুন: জোড়া শিশুর দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, দেশে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৭০৮ জন এইডস রোগী শনাক্ত হয়েছেন। তবে দেশে মোট এইডস রোগীর সংখ্যা ১৪ হাজারের বেশি বলে ধারণা করা হয়। অর্থাৎ প্রায় চার হাজার রোগী চিকিৎসার বাইরে আছেন। তারা নিজেদের মৃত্যুঝুঁকি বাড়ানোর পাশাপাশি অন্যদেরও ঝুঁকিতে ফেলছেন। তাদের প্রতি আহ্বান জানাবো তারা যেন এগিয়ে আসেন। কারণ তারা শনাক্ত না হলে তাদের পরিবারই সবার আগে ঝুঁকিতে থাকবেন।

আরও পড়ুন: গৌরবময় বিজয়ের মাস শুরু

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে এইডসে সংক্রমণ হার দশমিক শূন্য এক শতাংশ। ২০৩০ সালের মধ্যে তা শূন্যতে নামিয়ে আনতে চাই। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সব রোগীর পরীক্ষা নিশ্চিত করতে হবে। প্রতিটি জেলা-উপজেলা হাসপাতালে এইডস পরীক্ষার ব্যবস্থা রখতে হবে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।

মন্ত্রী আরও বলেন, 'সংক্রামক ব্যাধি থেকে বাঁচতে হলে, জীবনকে আরও শৃঙ্খলার মধ্যে আনতে হবে। পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে। আমাদের দেশে কোটি মানুষ বাইরের দেশে চাকরি করে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা ফেরত ব্যক্তিদের মধ্যে এইডস বেশি পাওয়া যায়। তাদের পরিবারের সদস্যদের মধ্যেও এইডস পাওয়া যাচ্ছে। দেশ থেকে যাওয়ার সময় সকলেই স্বাস্থ্য পরীক্ষা করে যান কিন্তু আসার সময় কোনো পরীক্ষার ব্যবস্থা না থাকায় এই রোগ দেশে ছড়াচ্ছে। আক্রান্তরা না জেনেই পরিবারের সদস্যদের এই রোগে আক্রান্ত করছে।'

আরও পড়ুন: ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি

পরিচ্ছন্ন জীবন ও সচেতনার মাধ্যমে এইচআইভি ও এইডস শূন্যতে নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন জাহিদ মালেক। এ লক্ষ্যে পরীক্ষা নিশ্চিতে প্রতিটি জেলা-উপজেলায় এইচআইভি পরীক্ষা কেন্দ্র চালু করার পরামর্শ দিয়েছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা